1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

জাপানের আগ্নেয়গিরিতে ব্যাপক অগ্ন্যুৎপাত শুরু

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের প্রধান দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এতে আগ্নেয়গিরি এর জ্বালামুখ থেকে ব্যাপক আকারে ধোঁয়া, ছাই ও পাথর বেড়িয়ে আসতে থাকায় স্থানীয়দের সরে যেতে বলা হয়েছে।

তাৎক্ষণিকভাবে কাছাকাছি শহরগুলো থেকে কোনো রকম হতাহতের খবর পাওয়া না গেলেও সেখানের অবস্থারতদের দ্রুত নিরাপদে সরে যেতে আহ্বান করা হয়েছে। রোববার (২৪ জুলাই) সংবাদসংস্থা আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

জাপানি আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, কাগোশিমা শহরের কাছে কিউশুর দক্ষিণ প্রান্তে অবস্থিত সাকুরাজিমা আগ্নেয়গিরি স্থানীয় সময় সকাল রোববার ৮টা ৫ মিনিটে জেগে ওঠে। এসময় ওই আগ্নেয়গিরি এর জ্বালামুখ থেকে প্রায় আড়াই কিলোমিটার উপরে পাথর নিক্ষিপ্ত হতে দেখা যায়।

জাপানের সরকারি টেলিভিশন এনএইচকের ফুটেজে দেখা যায়, ওই আগ্নেয়গিরির জ্বালামুখে কমলা রঙের অগ্নিকুণ্ডের ঝলকানি দেখা যাচ্ছিল। অগ্ন্যুৎপাতের ফলে সর্বোচ্চ সতর্কা সংকেত পাঁচ দেখাতে বলা হয়।

মূলত, সাকুরাজিমা একটি সক্রিয় আগ্নেয়গিরি। ১৯৫৫ সাল থেকে এর কার্যকলাপ লিপিবদ্ধ করা হচ্ছে এবং তখন থেকে প্রায় নিয়মিত এটিকে অগ্ন্যুৎপাত করতে দেখা যাচ্ছে। প্রতি বছরে হাজারবার অগ্ন্যুৎপাত করে এবং কয়েক কিলোমিটার উঁচুতে ছাই ছড়ায় সাকুরাজিমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com