1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

রাজস্থানে পরীক্ষার্থীদের ওড়না সরানোর নির্দেশ

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালা রাজ্যে স্নাতকপূর্ব জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষায় (এনইইটি) বসার আগে নারী পরীক্ষার্থীদের অন্তর্বাস খুলে কেন্দ্রে ঢুকতে বাধ্য করা হয়েছিল। এ ঘটনায় পাঁচ নারীকে গ্রেফতারও করে রাজ্য পুলিশ।

পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ১০০ ছাত্রী সেসময় অভিযোগ করেন পরীক্ষায় উপস্থিত হওয়ার আগে তাদের অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়েছিল। সেই বিতর্কের আগুনের আঁচ এখনো নেভেনি। এর মাঝে রাজস্থানে শুরু আরেক বিতর্ক। রাজস্থান এলিজিবিলিটি এক্সামিনেশন ফর টিচারের পরীক্ষায় নারী পরীক্ষার্থীদের ওড়না সরানো নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অসৎ উপায়ে যাতে কেউ পরীক্ষা না দিতে পারে, তা নিশ্চিত করতেই এমনটি করা হয়েছে বলে জানা গেছে।

তবে শুধু ওড়না সরানোই নয়, অনেক পরীক্ষার্থীর জামার হাতা কেটে নেওয়া হয়, কয়েকজনের সাড়ির সেফটিপিন খুলে নেওয়া হয়। কোনো কোনো পরীক্ষার্থীকে আবার ক্ষত থেকে ব্যান্ডেজ সরাতে বলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তাছাড়া বহু পরীক্ষার্থীকে চুড়ি, মঙ্গলসূত্র, জুতো, চটিও খুলে ফেলতে বলা হয়। রাজস্থানের দুঙ্গারপুর জেলায় ‘রিট’-এর মোট ৩২টি পরীক্ষা কেন্দ্র ছিল। সেসব কেন্দ্রে পাওয়া গেছে এসব অভিযোগ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com