1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

চিকিৎসা না পেয়ে শ্রীলঙ্কায় হাসপাতাল ছাড়ছে রোগীরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার বৃহত্তম হাসপাতালে সব ওয়ার্ড অন্ধকারাচ্ছন্ন এবং প্রায় খালি। যে কয়জন রোগী আছেন তারা কেউ চিকিৎসা পাচ্ছেন না এবং এখনও ব্যথায় ভুগছেন। চিকিৎসকদের তাদের ডিউটি শিফটে আসতেও বাধা দেওয়া হচ্ছে। এর একমাত্র কারণ আর্থিক দেউলিয়া।

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভোগা থেরেসা মেরি চিকিৎসা নিতে রাজধানী কলম্বোর  শ্রীলঙ্কার ন্যাশনাল হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালে যাওয়ার জন্য গাড়ি খুঁজে না পেয়ে তাকে শেষ পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়েছিল। চার দিন পরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। এখনও তার জন্য পায়ে ভর দিয়ে দাঁড়ানো কঠিন। কারণ ওষুধের দোকানে ভর্তুকির ব্যথানাশক ফুরিয়ে গেছে।

৭০ বছর বয়সী মেরি এএফপিকে বলেন, ‘চিকিৎসকরা আমাকে বেসরকারি ফার্মেসি থেকে ওষুধ কিনতে বলেছেন, কিন্তু আমার কাছে টাকা নেই। আমার হাঁটু এখনও ফুলে আছে। কলম্বোতে আমার কোনো বাড়ি নেই। কতক্ষণ হাঁটতে হবে জানি না।’

যাদের বিশেষ চিকিৎসার প্রয়োজন হয় তাদেরকে চিকিৎসা সেবা দেয় ন্যাশনাল হাসপাতাল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কর্মীর সংখ্যা কমিয়ে দিয়েছে এবং এর তিন হাজার ৪০০ শয্যার মধ্যে অনেকগুলো ফাঁকা পড়ে আছে। অস্ত্রোপচারের সরঞ্জাম এবং জীবন রক্ষাকারী ওষুধের সরবরাহ প্রায় শেষ হয়ে গেছে।  জ্বালানির ঘাটতির কারণে রোগী এবং চিকিৎসক উভয়ই হাসপাতালে আসতে অক্ষম।

সরকারি মেডিকেল অফিসার অ্যাসোসিয়েশনের সদস্য ডা. ভাসান রত্নসিংহাম বলেছেন, ‘অস্ত্রোপচারের জন্য নির্ধারিত রোগীরা রিপোর্ট করছেন না। কিছু চিকিৎসাকর্মী দুই শিফটে কাজ করছে, কারণ কর্মস্থলে আসতে পারছে না। তাদের গাড়ি আছে কিন্তু জ্বালানি নেই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com