1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ভারতে বিষাক্ত মদপানে ২১ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাটে বিষাক্ত মদ্যপানে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ৩০ জন। তাদের অধিকাংশরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৬ জুলাই)  ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে একথা জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, মদপানে মারা যাওয়াদের অধিকাংশই শ্রমিক বা দিনমজুর। তাদের বাড়ি আহমেদাবাদ ও বোটাদ জেলার গ্রামগুলোতে।

গুজরাটের পুলিশের মহাপরিচালক আশিস ভাটিয়া বলেন, বোটাদ জেলা থেকে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা নকল মদ তৈরি ও বিক্রিতে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (ভাবনগর রেঞ্জ) অশোক কুমার যাদব বলেন, ঘটনাটি তদন্তের জন্য এবং নকল মদ বিক্রিকারীদের ধরতে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ-র্যাংকের অফিসারের অধীনে একটি তদন্ত দল (এসআইটি) গঠন করা হচ্ছে। গুজরাট অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) এবং আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চও তদন্তে যোগ দিচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com