1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ঘানায় মারবার্গ ভাইরাসের সংক্রমণ

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ ঘানায় মারবার্গ ভাইরাসে আরও দুজন আক্রান্তের তথ্য নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

দুই সপ্তাহ আগে ঘানা জানিয়েছিল, ই-বোলা রোগের মতোই অতিসংক্রমাক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ড. সোসে ফল সাংবাদিকদের বলেছেন, ‘আমরা আরও অতিরিক্ত দুজন সংক্রমিতকে পেয়েছি।’

মারবার্গ ভাইরাসে সংক্রমণের ফলে তীব্র জ্বরের হতে পারে। সংক্রমণের তীব্রতা বাড়লে শরীরের রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমিয়ে ফেলতে পারে ভাইরাসটি। শরীরে ভাইরাসটির বিস্তারের মেয়াদ দুই থেকে ২১ দিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, তীব্র জ্বর, তীব্র মাথাব্যথা এবং গুরুতর অসুস্থতার সাথে লক্ষণগুলি হঠাৎ শুরু হয়। অন্যান্য লক্ষণগুলোর মধ্যে পেশী ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, অলসতা এবং শরীরের অন্যান্য অংশ থেকে রক্তপাত হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com