1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

উহানে লকডাউন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : উহান শহরে আবারো লকডাউন দিয়েছে চীনের সরকার। নতুন করে শহরটির জিয়াংজিয়া এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত চারজন রোগী শনাক্ত হওয়ার পরপরই লকডাউন ঘোষণা করে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে একথা জানায় বিবিসি ও আল জাজিরা।

করোনাভাইরাসের তথ্য প্রদানকরা সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী ভাইরাসজনিত এ রোগটিতে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৫ কোটি ৭৮ লাখ ৫১ হাজার ৫৭৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬৪ লাখ ১০ হাজার  ৫৪৮ জন মানুষ। সবচেয়ে বেশি মারা গেছে যুক্তরাষ্ট্রে। সেখানে ১০ লাখ ৫৩ হাজার ৯৬৯ জনের মৃত্যু হয়েছে। এরপরই ভারতের অবস্থান। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে ৫ লাখ ২৬ হাজার ১৬৭ জন মারা গেছে। চীনে ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত মারা যাওয়া মানুষের সংখ্যা ৫ হাজার ২২৬ জন।

প্রথম থেকেই চীন করোনা মোকাবিলায় ‘জিরো নীতি’ অবলম্বন করে আসছে। এরই অংশ হিসেবে দেশটি গণ পরীক্ষা, কঠোর বিচ্ছিন্নতা নিয়ম এবং স্থানীয় লকডাউনের মতো পদক্ষেপ নিতে দেরি করছে না।

এক কোটি ২০ লাখ মানুষের শহর উহানে নিয়মিত করোনার পরীক্ষা চালাচ্ছে কর্তৃপক্ষ।  দুই দিন আগে সেখানে উপসর্গহীন দুই করোনা রোগী শনাক্ত হয়।  নতুন করে আরো দুই করোনা রোগী শনাক্ত হওয়ার পরপরই লকডাউন ঘোষণা করে চীন সরকার।  একই সঙ্গে তিনদিনের জন্য শহরটির ব্যবসা প্রতিষ্ঠান ও গণ পরিবহনের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  প্রয়োজন ছাড়া মানুষদের বাড়ি থেকে বাইরে যেতে ও কাউকে ওই এলাকায় যাওয়ার ব্যপারেও নিষেধ করা হয়েছে।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com