1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ইরাকের পার্লামেন্টে বিক্ষোভকারীদের হানা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের পার্লামেন্টে হামলা চালিয়েছে শত শত বিক্ষোভকারী। হামলাকারীদের অধিকাংশই শিয়া নেতা মুকতাদা আল-সদরের অনুসারী।

বুধবার (২৭ জুলাই) দেশটির রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত পার্লামেন্ট ভবনে এই হামলার ঘটনা ঘটে।

আলজাজিরা জানায়, বুধবার বিক্ষোভকারীরা যখন পার্লামেন্ট ভবনে প্রবেশ করে তখন সেখানে কোনো আইনপ্রণেতা উপস্থিত ছিলেন না। পার্লামেন্ট ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়লেও তাতে কোনো কাজ হয়নি।

এদিকে ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি এক বিবৃতিতে পার্লামেন্ট ভবন ও গ্রিন জোন থেকে বিক্ষোভকারীদের দ্রুত সরে যেতে আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে ৩২৯ আসনের মধ্যে মুকতাদা আল সদরের জোট ৭৩ আসনে জয়ী হয়।  কিন্তু ভোটের পর থেকে দেশটিতে নতুন সরকার গঠনের আলোচনা থমকে আছে।

দুর্নীতি ও বেকারত্ব মোকাবিলায় সরকার ব্যর্থ হওয়ায়  ২০১৯ সালেও ইরাকে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। হিউম্যান রাইটস ওয়াচের মতে, সে সময় নিরাপত্তা বাহিনীর হাতে শত শত মানুষ নিহত হয়েছিল।

সূত্র: আল-জাজিরা, বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com