1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

কোচবিহারে গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে জল্পেশের মন্দিরে যাওয়ার পথে গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। গাড়িতে থাকা জেনারেটর থেকে এ শর্টসার্কিট হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, পশ্চিমবঙ্গের কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান জলপাইগুড়ির জল্পেশের শিব মন্দিরের দিকে যাচ্ছিলেন। গাড়িটি চ্যাংড়া বান্ধার ধরলা নদীর সেতু পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় আহতদের হাসপতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা ১০ জনকে মৃত ঘোষণা করেন।

মাতাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা বলেন, ‌রোববার (৩১ জুলাই) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে গাড়ির পিছনে লাগানো জেনারেটরের (ডিজে সিস্টেম) তারের কারণে বিদু্যতায়িতের ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি আরো বলেন, ‌নিহতদের পরিবারকে ঘটনাটি সম্পর্কে অবগত করা হয়েছে।  গাড়িটি জব্দ করা হলেও সেটির চালক পালিয়ে গেছেন।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com