1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ইউক্রেনের বন্দর ছাড়লো শস্যবাহী প্রথম জাহাজ

  • আপডেট টাইম :: সোমবার, ১ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বন্দর ওদেসা থেকে শস্যবাহী একটি জাহাজ লেবাননের উদ্দেশ্যে রওনা করেছে। সোমবার (১ আগস্ট) ‍তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়।

বিবৃতিতে বলা হয়, সিয়েরা লিওনের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘রাজোনি’ ওদেসা বন্দর থেকে লেবাননের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

জাতিসংঘের দেওয়া অপর এক বিবৃতিতে জানানো হয়, জাহাজটিতে ২৬ হাজার টন ভুট্টা রয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শস্যবাহী জাহাজটি মঙ্গলবার প্রথমে তুরস্কের ইস্তাম্বুল বন্দরে পৌঁছাবে। সেখানে জাহাজটিকে পর্যবেক্ষণ করা হবে। এরপর জাহাজটি লেবানন বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

গত ২২ জুলাই কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে শস্য রপ্তানি শুরুর জন্য চুক্তি সই করেছে রাশিয়া ও ইউক্রেইন। তুরস্ক এবং জাতিসংঘের সহায়তায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে চুক্তিটি সই হয়। ধারণা করা হচ্ছে এই চুক্তির কারণে ইউক্রেন বন্দরে আটকে থাকা দুই কোটি ২০ লাখ টন খাদ্যশস্য  ও অনান্য কৃষি পণ্য বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। ওই চুক্তির মাধ্যমে রাশিয়াও শস্য ও সার বিদেশে রপ্তানির সুযোগ পাবে।

ইস্তাম্বুলে রাশিয়ার পক্ষে চুক্তিতে সই করেছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু। ইউক্রেনের পক্ষে চুক্তিতে সই করেন সে দেশের অবকাঠামো মন্ত্রী ওলেকসান্দার কুবরাকভ। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান উপস্থিত ছিলেন।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com