1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

পাকিস্তানে ৬ সেনা কর্মকর্তাসহ হেলিকপ্টার নিখোঁজ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণ কার্যক্রম পরিদর্শনের সময় ছয় ঊর্দ্ধতন কর্মকর্তাসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। নিখোঁজ কর্মকর্তাদের মধ্যে একজন জেনারেল পদধারী অফিসারও রয়েছেন।

এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী একথা জানায়।

পাকিস্তানের এক গোয়েন্দা কর্মকর্তা জানান, নিখোঁজ হেলিকপ্টারটিতে কোস্ট গার্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার আমজাদ হানিফ সাট্টি ও কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলী ছিলেন। তাদের সঙ্গে দুইজন মেজরও সফর করছিলেন।

সেনাবাহিনীর দেওয়া বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ বালুচিস্তানের লাসবেলা জেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেই কার্যক্রম পরিদর্শনে যান সেনা কর্মকর্তারা।  এক পর্যায়ে হেলিকপ্টরটির সঙ্গে এয়ার কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

হেলিকপ্টারটিতে সেনাবাহিনীর সাউদার্ন ১২ কর্পসের জেনারেল ছিলেন বলেও জানানো হয় বিবৃতিতে।  তবে হেলিকপ্টারটি কতোক্ষণ ধরে নিখোঁজ রয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে স্থানীয় পুলিশ বাহিনী জানায়, হেলিকপ্টারটি ৬ ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মতে, অস্বাভাবিক বৃষ্টির কারণে  পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।  বন্যায় প্রচুর সংখ্যক মানুষের প্রাণহানী হয়েছে।  এছাড়া গেছে এবং শত শত ঘরবাড়ি ভেসে গেছে।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com