1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ফের উত্তপ্ত নাগারনো-কারাবাখ, সংঘর্ষে নিহত ৩

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি লঙ্ঘন আর হামলা-সহিংসতায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নাগারনো-কারাবাখ অঞ্চল। সাম্প্রতিক সংঘর্ষে সেখানে দুই পক্ষের অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। উভয়পক্ষই একে ওপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

আজারবাইজানের অভিযোগ, আর্মেনিয়ার মদতপুষ্ট বিচ্ছিন্নতবাদী কারাবাখ যোদ্ধারা ওই অঞ্চলে আজারি সেনাদের ওপর আক্রমণ চালায়। এতে এক সেনার মৃত্যু হয়। তারপরেই আজারবাইজান বাধ্য হয়ে ওই গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালায়। এতে কিছু মানুষ আহত হয়েছেন এবং কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে কতজনের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করেনি আজারি কর্তৃপক্ষ।

বিপরীতে আর্মেনিয়ার অভিযোগ, বিতর্কিত এলাকায় আজারবাইজানই প্রথম অভিযান চালিয়েছে। রুশ শান্তিরক্ষী বাহিনীর টহলদারী এলাকায় আজারবাইজানের সেনারা ঢুকে পড়লে তাদের বাধা দেওয়া হয়। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটির বক্তব্য, আজারবাইজানের আক্রমণে তাদের দুই যোদ্ধার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৪ জন।

এ অবস্থায় বাকুর দাবি, নাগারনো-কারাবাখ অঞ্চল থেকে আর্মেনিয়াকে সব সৈন্য সরিয়ে নিতে হবে। কিন্তু আর্মেনিয়া তাতে রাজি নয়। যার ফলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল জানিয়েছেন, নাগারনো-কারাবাখের উত্তেজনা এখনই প্রশমন করতে হবে। এ বিষয়ে দুই দেশকেই সতর্ক করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রও উত্তেজনা না বাড়াতে উভয়পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। তবে সাম্প্রতিক উত্তেজনার জন্য আজারবাইজানকে দায়ী করেছে রাশিয়া। আজারিদের প্রতিপক্ষ আর্মেনিয়ায় সামরিক ঘাঁটি রয়েছে রুশদের।

নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের মধ্যে অবস্থিত হলেও ১৯৯৪ সালে যুদ্ধের পর থেকে সেটি জাতিগত আর্মেনীয়দের নিয়ন্ত্রণে ছিল। ২০২০ সালের যুদ্ধে অঞ্চলটি ফের দখলে নেয় আজারি সৈন্যরা। ছয় সপ্তাহের ওই যুদ্ধে সাড়ে ছয় হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

পরে রাশিয়ার মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তি হয়। চুক্তি মোতাবেক নাগোরনো-কারাবাখে রাশিয়ার দুই হাজার শান্তিরক্ষী মোতায়েন রয়েছে।

সূত্র: ডয়েচে ভেলে, আল জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com