1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ২

  • আপডেট টাইম :: শনিবার, ৬ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় হঠাৎ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একটি বহুতল ভবনে চালানো এ হামলায় অন্তত দুজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

পশ্চিম তীরে এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি নেতাকে গ্রেফতারের জেরে কয়েকদিন ধরে চলা উত্তেজনার মধ্যেই এ হামলা চালালো দখলদারবাহিনী।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডস জানিয়েছে, গাজা শহরের কেন্দ্রে প্যালেস্টাইন টাওয়ারের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় মারা গেছেন তাইসির আল-জাবারি নামে তাদের এক কমান্ডার।

ফিলিস্তিনি মেডিক্যাল সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলার পর আহত অবস্থায় অন্তত ১৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা মাত্র দুপুরের খাবার খেয়েছি আর বাচ্চারা খেলছিল। সেসময় আমরা যে টাওয়ারে থাকি সেখানে হঠাৎ বিশাল বিস্ফোরণ ঘটে। এরপর আমরা দৌড়ে পালাই। আওয়াজ ছিল ব্যাপক। আমরা খুব অবাক হয়েছিলাম। কারণ, জায়গাটি বেসামরিক লোকে পূর্ণ। আমি হতাহত অনেক লোককে সরিয়ে নিতে দেখেছি।

তাৎক্ষণিকভাবে এটি নিশ্চিত নয় যে, ইসরায়েলের মূল লক্ষ্যবস্তু কী ছিল বা পরিস্থিতি কতদূর গড়াবে। তবে গাজার বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটেছে। অবরুদ্ধ এলাকাটির আকাশে ইসরায়েলি ড্রোন ওড়ারও শব্দ পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com