1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

জ্বালানী তেলের অযৌক্তিক মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : জ্বালানী তেলের অযৌক্তিক মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।

আজ ৭ আগস্ট ২০২২ রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি জানান।

মোঃ মনিরুজ্জামান মনির বলেন, দ্রব্যমূল্যর উর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ যখন চরম সংকটে ও দিশেহারা, তখন জ্বালানী তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি মরার উপর খাড়ার ঘা।

তিনি বলেন, সরকারের ভাবা উচিত এই অযৌক্তিক মূল্য বৃদ্ধির কারণে গ্রামীণ কৃষি শিল্পের প্রতি এক চরম আঘাত আসবে। গ্রামীণ নি¤œ আয়ের মানুষ দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে শ্রমিক-কৃষক-দিনমজুর, মধ্যবিত্ত শ্রেণী দ্রুত দারিদ্রতার শিকার হবে। যা দেশের সামাজিক স্থিতিশীলতায় নৈরাজ্যে সৃষ্টি করতে পারে।

মনিরুজ্জামান মনির বলেন, সরকার গত নভেম্বরে ডিজেল, কেরোসিনের দাম প্রতি লিটারে ১৫ টাকা বৃদ্ধি করেছিল তখন প্রতি লিটার মূল্য নির্ধারণ করা হয় ৮০ টাকা। হঠাৎ করে এমন কী ঘটলো যে মধ্যরাতে বসে লিটার প্রতি ৪০% এরও বেশি মূল্য বৃদ্ধি করতে হবে? আমরা এই অযৌক্তিক অযাচিত মূল্যবৃদ্ধি প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com