1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারীদের ন্যায় পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরী ঘোষণার দাবি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
বাংলার কাগজ ডেস্ক : অনতি বিলম্বে পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরী ব্যাংক-বীমাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারীদের ন্যায় নির্ধারণ করা দাবি জানিয়েছে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলু। আজ ৮ জুলাই ২০২২ (সোমবার) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি জানান।

মোহাম্মদ বজলুর রহমান বাবলু বলেন, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী মূল প্রতিষ্ঠান পোশাক শিল্পের শ্রমিকরা বর্তমান প্রেক্ষাপটে চরম সংকটে জীবনযাপন করছে। চরম মূল্যস্ফীতির বাজারে তাদের জীবন সর্বনিম্ন কোটায় চলে গেছে। ব্যাংক অফিস সহকারী যেমন নিরাপত্তারক্ষী, পরিচ্ছন্নতাকর্মী এবং মেসেঞ্জাররা বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় শাখায় ন্যূনতম মজুরী পান যথাক্রমে ২৪,০০০ টাকা, ২১,০০০ টাকা এবং ১৮,০০০ টাকা। অথচ একজন পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরী মাত্র ৮,২০০ টাকা। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, জলবায়ু বিপর্যয়সহ বিভিন্ন কারণে বিশ্বব্যাপী দ্রব্যমূল্য সীমাহীন উর্দ্ধগতির কারণে দেশেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় স্বল্প আয়ের পোশাক শিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরী অবিলম্বে আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারীদের ন্যায় নির্ধারণ করা একান্ত জরুরী।

তিনি বলেন, জীবনধারণের ব্যয় ধারাবাহিকভাবে দীর্ঘদিন যাবত বৃদ্ধি পেয়ে পেয়ে শ্রমিকদের শোচনীয় আর্থিক অবস্থা চরম পর্যায়ে পৌছে গেছে। কাজেই শিল্প রক্ষার স্বার্থে, বৈদেশিক মুদ্রা অর্জন ও এ খাতের শ্রমিকদের বাঁচার জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করা না হলে পোশাক শিল্প, বৈদেশিক মুদ্রা, মালিক ও শ্রমিক সবাই হুমকির মুখে পড়বে। আর যদি শুধু শিল্প ও বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্য নিয়ে লক্ষ লক্ষ শ্রমিকের জীবনের কোন মূল্য না দেওয়া হয় তাহলে শ্রমিকরা তাদের প্রয়োজনে যে কোন আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে পারে। এ ধরণের পরিস্থিরি উদ্ভব হলে সকলকেই ক্ষতিগ্রস্ত হতে হবে। আসুন আমার শান্তিপূর্ণভাবে সকল সমস্যার সমাধান করি। রাষ্ট্রের ভাবমূর্তি অক্ষুন্ন রাখি।

বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন যদি আমাদের দাবি না মানা হয় শ্রমিকরা যে কোন আন্দোলনে যেতে দ্বিধা করবে না। প্রয়োজনে আইন মানবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com