1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ডোনাল্ড ট্রাম্পের বাসায় এফবিআইয়ের অভিযান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসায় অভিযান চালিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এসময় এফবিআইয়ের এক এজেন্ট তার বাড়ির একটি সেফ ভেঙে ফেলে বলে অভিযোগ করেছেন ট্রাম্প।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (৮ আগস্ট) ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগোতে এ ঘটনা ঘটে। গোপন নথিপত্রের সন্ধানে করতেই এ তল্লাশি চালানো হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, কেনো এই অভিযান পরিচালনা করা হয়েছে তা আমার কাছে পরিষ্কার নয়। এমন অভিযান তৃতীয় বিশ্বের ভঙ্গুর দেশগুলোতেই কেবল ঘটতে পারে। অবশ্য আমার বাসায় তল্লাশি চালানোর পেছনে ডেমোক্রাটদের সমর্থন আছে। তারা চায় না আমি আগামী ২০২৪ সালে নির্বাচনে অংশগ্রহণ করি। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, এফবিআইয়ের কর্মকর্তারা আমার নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঢুকে পড়েছে।

সংবাদ সংস্থা সিএনএনের তথ্য অনুযায়ী, এফবিআইয়ের ওই অভিযানের সময় ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ছিলেন।

মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছে, প্রেসিডেন্ট থাকার সময় ন্যাশনাল আর্কাইভ রেকর্ড কীভাবে ডোনাল্ড ট্রাম্প ব্যবহার করেছিলেন, সে নিয়ে তদন্তের জেরে ট্রাম্পের ওই বাসায় অভিযান চালিয়েছে এফবিআই।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নথিপত্র সংরক্ষণ করে ন্যাশনাল আর্কাইভস। ডোনাল্ড ট্রাম্প কীভাবে সেখানকার নথিপত্র ব্যবহার করেছেন, তা তদন্ত করে দেখতে গত ফেব্রুয়ারিতে সংস্থাটি মার্কিন বিচার বিভাগের কাছে অনুরোধ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com