1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

সিউলে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড, ৮ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ও এর আশপাশের এলাকায় সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে আটজন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন ১৪ জন। নিখোঁজ রয়েছেন ৬ জন মানুষ।

এদিকে বৃষ্টির কারণে অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  পানিতে তলিয়ে থাকায় পাতাল রেল এবং রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) বিভিন্ন সংবাদ মাধ্যম একথা জানায়।

দক্ষিণ কোরিয়ার আবহাওয়া বিভাগ (কেএমএ) জানায়, অনেক এলাকাতে ৮০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে।  এই বৃষ্টিপাত আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

কেএমএ জানায়, সিউলের ডংজাক জেলায় প্রতি ঘণ্টায় ১৪১.৫  মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।  যা ১৯৪২ সালের পর সর্বোচ্চ বৃষ্টিপাত।

সংবাদ সংস্থা ইয়োনহাপের জানায়, সিউলে ১৬৩ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছে।  তাদেরকে বিভিন্ন স্কুলে নিয়ে আশ্রয় দেওয়া হয়েছে।

পরিস্থিতি মোকাবিলার জন্য সব ধরণের প্রস্তুতি নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল।  একই সঙ্গে তিনি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com