1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

করোনার বিরুদ্ধে জয় ঘোষণা কিমের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক:করোনাভাইরাসের বিরুদ্ধে চলা যুদ্ধে জয় ঘোষণা করেছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। গত দু সপ্তাহ ধরে দেশটিতে নতুন কোনো করোনা আক্রান্ত রোগী না শনাক্ত হওয়ার পর এমন ঘোষণা দেন কিম।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞানীদের সঙ্গে বৈঠকে কিম করোনার বিরুদ্ধে চলা যুদ্ধে জয় ঘোষণা করেন।

গত মে মাসে উত্তর কোরিয়ার প্রথম করোনা রোগী শনাক্ত হয়। পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা না থাকায় দেশটি সরকারি প্রতিবেদনে করোনা রোগীর চেয়ে জ্বরে আক্রান্ত রোগী বেশি দেখান হয়েছে।

গত ২৯ জুলাই থেকে পিয়ংইয়ংয়ে নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

বৈঠকে কিম বলেন, আমাদের জনগণের অর্জিত বিজয় এটি। একটি ঐতিহাসিক ঘটনাও এটি। জনগণ বিশ্বকে দেখিয়েছে আমাদের রাষ্ট্রের মহিমা। জাতীয় রীতিনীতির জন্য আমরা গর্বিত।

বৈঠক শেষে এতে অংশগ্রহণকারীদের আনন্দ করতে দেখা যায়। এ সময় তাদের সঙ্গে ছবিও তোলেন কিম জং উন।

করোনা সংক্রমণের শুরু থেকে সীমান্ত বন্ধ করে রেখেছিল উত্তর কোরিয়া। দেশটিতে প্রায় ৪৮ লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে উত্তর কোরিয়ায় মারা গেছেন ৭৪ জন।

বিশেষজ্ঞরা বলছেন যে বিশ্বের সবচেয়ে খারাপ স্বাস্থ্যসেবা যে কয়েকটি দেশে রয়েছে তাদের মধ্যে অন্যতম উত্তর কোরিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com