1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

গম ও ভুট্টা নিয়ে ইউক্রেন ছাড়লো ২ জাহাজ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর থেকে গম ও ভুট্টা নিয়ে দুটি জাহাজ রওয়ানা হয়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর দেশটি থেকে খাদ্যপণ্য নিয়ে এ পর্যন্ত ১৪টি জাহাজ ছেড়ে গেছে। শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা দপ্তর এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বেলিজ-পতাকাবাহী জাহাজ সোরমোভস্কি ইউক্রেনের চোরনোমর্স্ক বন্দর ছেড়েছে। জাহাজটি তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় টেকিরদাগ প্রদেশে তিন হাজার ৫০ টন গম নিয়ে গেছে।

ফেব্রুয়ারি মাসের পর এটি ছিল ইউক্রেন থেকে যাওয়া গমের প্রথম চালান। যুদ্ধ শুরুর আগে বিশ্বে গম রপ্তানির প্রায় এক তৃতীয়াংশ আসতো ইউক্রেন ও রাশিয়া থেকে।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্শাল দ্বীপ পতাকাবাহী স্টার লরা নামের আরেকটি জাহাজ ৬০ হাজার টন ভুট্টা নিয়ে ইরানের উদ্দেশ্যে ইউঝনি শহরের পিভডেনি বন্দর থেকে রওনা হয়েছে।

বিশ্ববাজারে ইউক্রেনীয় খাদ্যশস্যের ঘাটতির কারণে দুর্ভিক্ষের আশঙ্কার কথা গত মাসে জানিয়েছিল জাতিসংঘ। এরপরই তুরস্কের সহযোগিতায় ও জাতিসংঘের মধ্যস্থতায় খাদ্যশস্য রপ্তানিতে রাজী হয় ইউক্রেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com