1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বিশ্বকাপ পর্যন্ত সাকিব অধিনায়ক

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ আগস্ট, ২০২২

স্পোর্টস ডেস্ক : অপেক্ষা ফুরাল। জল্পনা-কল্পনার অবসান হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করে আলোচনায় বসে সাকিব আল হাসান বিতর্কের অবসান ঘটালেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিবকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিসিবি। এশিয়া কাপ, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপ পর্যন্ত সাকিবের কাঁধে থাকবে দেশের টি-টোয়েন্টি নেতৃত্ব।

এ ঘোষণা দেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

শুক্রবার রাতে দেশে ফিরে শনিবার দুপুরে গুলশানে নাজমুল হাসানের বাসভবনে দেখা করেন সাকিব। তাদের বৈঠকে উপস্থিত ছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এবং দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।

টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সাকিবকে বেছে নিয়ে এশিয়া কাপের পরিকল্পনা সাজিয়েছিল বিসিবি। কিন্তু বেটিং কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে সাকিব নতুন করে বিতর্কের জন্ম দেন। তাতে বিসিবি জিরো টলারেন্স দেখায়। সাফ জানিয়ে দেয়, বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি না ভাঙলে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না সাকিবের।

বিসিবির এমন কড়া অবস্থানের পর সাকিব সেই কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবিকে লিখিতভাবে জানান। তবে চুক্তি বাতিল করলেও বিসিবির নীতিমালা ভঙ্গ করার দায় সাকিবের ওপর ছিল।

গতকাল দেশে ফেরার পর আজ বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায় বসে নিজের অবস্থান পরিস্কার করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। নিজের ভুল বুঝতে পেরেছেন। তার এমন ঘোষণার পরই তাকে অধিনায়ক হিসেবে বেছে নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com