1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

তেলের দাম বাড়ায় ৩ মাসে সৌদির মুনাফা ৪ হাজার ৮০০ কোটি ডলার

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : জুনের শেষ পর্যন্ত তিন মাসে ৯০ শতাংশ মুনাফা বেড়েছে সৌদি আরবের সরকারি মালিকানাধীন সবচেয়ে বড় জ্বালানি সংস্থা আরামকোর। বিশ্বে জ্বালানি সংকটের সময় সংস্থাটির ইতিহাসে এটি সবচেয়ে বেশি ত্রৈমাসিক মুনাফা।

সংস্থাটি জানিয়েছে, তিন মাসে তাদের মুনাফা হয়েছে চার হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। এর আগে গত বছর একই সময় তাদের মুনাফা ছিল প্রায় দুই হাজার ৬০০ কোটি ডলার।

আরামকো হচ্ছে বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি। এর ৯৫ শতাংশ মালিকানা সৌদি আরব সরকারের। ইউক্রেনের যুদ্ধের পর জ্বালানির ঊর্ধ্বগতি শুরু হয়। এই সময়ে আরামকো তেল বিক্রি করে সবচেয়ে লাভবান সংস্থায় পরিণত হয়েছে।

আরামকো জানিয়েছে, তাদের মুনাফার এই চিত্র ‘ক্রমবর্ধমান চাহিদা’ প্রতিফলিত করে এবং তাদের উৎপাদন খরচ কমে গেছে।

আরামকোর উৎপাদন খরচ অন্যান্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর তুলনায় কম। কারণ এর বেশির ভাগ তেল উপকূলীয় ক্ষেত্র বা সাগরের কম গভীর স্তর থেকে উত্তোলন করা যায়।

পশ্চিমা সরকারগুলো ইউক্রেনে আগ্রাসনের জন্য মস্কোর উপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করার জন্য রাশিয়ার তেল-গ্যাস রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে যায়। ন্যাটো মিত্ররা জ্বালানির জন্য অন্যান্য উত্স খুঁজে বের করার চেষ্টা করছে। সৌদি আরবসহ অন্যান্য সরবরাহকারী থেকে তেলের উৎপাদন বাড়ানোর অনুরোধ জানাচ্ছে জোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com