1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

তরুণদের মদ পানে উৎসাহিত করতে জাপানে প্রচারাভিযান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : তরুণরা পর্যাপ্ত মদ পান করছে না বলে চিন্তিত জাপান সরকার। কারণ মদ বিক্রি থেকে কর প্রাপ্তির হার অনেক কমে গেছে। তরুণদের মদ পানে উৎসাহিত করতে ‘সেক ভাইভা’ নামে প্রচারণা চালানো শুরু করেছে দেশটির জাতীয় কর সংস্থা। বৃহস্পতিবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

করোন মহামারি শুরু হওয়ার পর থেকে বার ও মদ বিক্রির স্থানগুলোতে কোভিড-১৯  বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এর ফলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে মদ বিক্রি থেকে আসা  রাজস্ব কমে গেছে। এছাড়া ক্রমবর্ধমান জন্মহার ও বয়স্ক জনসংখ্যার মতো জনসংখ্যাগত পরিবর্তনের কারণে দেশীয় অ্যালকোহলযুক্ত পানীয়ের বাজার সঙ্কুচিত হচ্ছে। তাই তরুণদের আরও বেশি পান করতে উৎসাহিত করার নতুন উপায় হিসেবে একটি প্রতিযোগিতা চালু করা হয়েছে। ‘সেক ভাইভা’ শিরোনামের এই প্রচারাভিযানে অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেটাভার্স ব্যবহার করে নতুন পরিষেবা, প্রচার পদ্ধতি, পণ্য, ডিজাইন এবং বিক্রয় কৌশলের মাধ্যমে কীভাবে মদের জন্য ‘তরুণদের মধ্যে চাহিদা উদ্দীপিত করা যায়’ সে সম্পর্কে পরিকল্পনা জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রতিযোগিতায় সব ধরনের জাপানি অ্যালকোহলের জন্য প্রচারমূলক পরিকল্পনা জমা দেওয়ার কথা বলো হয়েছে। ৯ সেপ্টেম্বরের মধ্যে এসব পরিকল্পনা জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে মনোনীতদের অক্টোবরে বিশেষজ্ঞ পরামর্শে আমন্ত্রণ জানানো হবে। রাজধানী টোকিওতে নভেম্বরে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজয়ীরা তাদের পরিকল্পনা বাণিজ্যিকীকরণের জন্য সহযোগিতা পাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com