1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

১০ সন্তান জন্ম দিলেই মিলবে ১৬ হাজার ডলার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারি ও ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এর ফলে দেশটির জনসংখ্যা কমছে। দেশের জনসংখ্যা বাড়াতে তাই নতুন প্রণোদনার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১০ ও তারও বেশি সন্তান ধারণের জন্য নারীদের ১৬ হাজার ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

১০ বা তার বেশি সন্তান হলে নারীদের এই পুরষ্কারের প্রচলন ছিল সাবেক সোভিয়েত আমলে। এই নারীদের ‘মাদার হিরোইন’ বলা হয়। রাশিয়ার জনসংখ্যা সঙ্কট দূর করতেই এই প্রয়াস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপক হারে জনসংখ্যা কমে যাওয়ায় ১৯৪৪ সালে বিশেষ আর্থিক পুরস্কার ঘোষণা করেছিলেন সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটি বন্ধ হয়ে গিয়েছিল।

পুতিন অবশ্য পুরষ্কারের জন্য শর্তও বেঁধে দিয়েছেন। কোনও নারীর ১০ নম্বর সন্তানের যখন প্রথম জন্মদিন হবে এবং সে সময় যদি বাকি ৯ সন্তান জীবিত থাকে, তাহলে তাকে ১৬ হাজার ডলার বা  ১০ লাখ রবেল (রাশিয়ার মুদ্রা) দেওয়া হবে।

রুশ রাজনৈতিক বিশেষজ্ঞ জেনি ম্যাথার্স জানিয়েছেন, পুতিন বলে থাকেন, রাশিয়ায় যে সব পরিবারে বেশি সন্তান রয়েছে, তারাই সবচেয়ে বেশি দেশপ্রেমিক। আর এ কারণেই তিনি সোভিয়েত আমলের পুরষ্কার প্রথা ফিরিয়ে এনেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com