1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

সোমালিয়ায় হোটেলে জঙ্গি হামলা, নিহত ১২

  • আপডেট টাইম :: শনিবার, ২০ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে জঙ্গি হামলার পর অন্তত ১২ জন নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী হোটেলটি ঘিরে ফেলেছে। শনিবার একগোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

হামলাকারীরা শুক্রবার সন্ধ্যায় হায়াত হোটেলে গুলি চালানোর আগে দুটি গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটায়। সোমালিয়ার আল-শাবাব গোষ্ঠী এর দায় স্বীকার করেছে।

গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ বলেছেন, ‘এ পর্যন্ত আমরা ১২ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়েছি, যাদের বেশিরভাগ বেসামরিক নাগরিক। অভিযান এখনও চলছে।’

শুক্রবার রাতে বিস্ফোরণের পর ব্যস্ত জংশন এলাকায় বিশাল ধোঁয়ার কুণ্ডুলি ওঠে। স্থানীয় সময় শনিবার নাগাদ রাজধানীজুড়ে গোলাগুলির শব্দ শোনা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সরকারি বাহিনী জঙ্গিদের হাত থেকে হোটেলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করার সময় রাতে বারবার বিস্ফোরণের শব্দ শোনা যায়। সংঘর্ষে হোটেলের বড় অংশ ধ্বংস হয়ে গেছে।

সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার অনুগত আল শাবাব ১০ বছরেরও বেশি সময় ধরে সোমালি সরকারের পতনের জন্য লড়াই করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com