1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

  • আপডেট টাইম :: সোমবার, ২২ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। বিচারক ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে এ মামলা করা হয়।  বর্তমানে ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া এ নেতার বাড়ি ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে ইমরান খানের বাড়ির চারপাশে অবস্থান নিতে শুরু করেছে তার সমর্থকরা।  ইমরান খানকে আটক করা হলে রাজধানী ইসলামাবাদকে দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ারও ঘোষণা দিয়েছে তারা।

ইমরান খানের বাড়ির বাইরে উপস্থিত পুলিশের এক কর্মকর্তা জানাযন, তারা সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করতে নয়, আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেখানে উপস্থিত রয়েছেন।

ইমরান খান শনিবার অভিযোগ করেছিলেন, তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে নির্যাতন করা হয়েছে। এরপরই ইমরানের বিরুদ্ধে তদন্ত শুরুর করার কথা জানিয়েছে পুলিশ।

উসকানি দেওয়ার অভিযোগে ওই সহযোগীকে আটক করা হয়েছিল। তাকে আটক করার কারণে শনিবার একটি জনসভায় ইসলামাবাদের পুলিশ প্রধান এবং একজন নারী বিচারকের নিন্দা করেন ইমরান খান।

ইমরান খান অভিযোগ করেন, তার দলের সহকর্মীদের ওপর অন্যায় আচরণ করা হচ্ছে। ‘তোমরাও প্রস্তুত থেকো, আমরাও তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো,’ ওই দুজন কর্মকর্তাকে উদ্দেশ্য করে সমাবেশে দেওয়া বক্তৃতায় বলেছেন ইমরান খান।

পুলিশের তদন্তকারীরা বলছেন, রাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি দিয়ে ইমরান খান সন্ত্রাসবাদবিরোধী আইন ভঙ্গ করেছেন।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com