1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের সঙ্গে ইসির সমঝোতার ফল ১৫০ আসনে ইভিএম: ফখরুল

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ আগস্ট, ২০২২

রাজনীতি ডেস্ক: ‘আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতেই আগামী সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনে কমিশন। সরকার ৩০০ আসনে ইভিএম চেয়েছিল, কমিশন সমঝোতার মাধ্যমে অর্ধেক আসনে রফা করেছে। এর মাধ্যমে এটিই প্রমাণিত হলো, নির্বাচন কমিশন সরকারের হয়েই কাজ করছে।’

১ সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৪ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচন কমিশন নিয়ে বিএনপি ভাবছে না- জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, অবৈধ এ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন হতে হবে। এর কোনও বিকল্প নেই। জনগণের অধিকার হরণ করে সব প্রতিষ্ঠান ধ্বংস করে জবরদখল করে ক্ষমতায় টিকে আছে বর্তমান আওয়ামী লীগ। তারা কথা বলে একরকম, কাজ করে অন্যরকম। প্রধানমন্ত্রী বললেন, সভা-সমাবেশ করতে দেবেন, অপরদিকে ভোলায় দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

তিনি বলেন, অনেক চড়াই-উতরাই পেরিয়ে বিএনপি আজকের এই অবস্থানে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বিভিন্নভাবে জাতীয়তাবাদকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু গণমানুষের দল বিএনপি আবার খালেদা জিয়ার নেতৃত্বে জেগে উঠেছে। যদিও আমাদের নেত্রী কারান্তরীণ হয়ে আছেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের হাত থেকে জনগণ মুক্তি চায়। সরকার পরিবর্তন না হলে কোনও কমিশনের অধীনেই নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা বুঝতে পারছি, সরকারের সঙ্গে ইসির সমঝোতা হয়েছে। যার মাধ্যমে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হবে। ইভিএমে ভোটের মাধ্যমে ইসি সরকারের ইচ্ছার চূড়ান্ত প্রতিফলন ঘটাবে। বিএনপি এসব ইভিএম মানে না। সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সংসদ ভেঙে নির্বাচন দিতে হবে এবং সে নির্বাচন হবে ব্যালটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com