1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

খরার কারণে পানির দাম বাড়াচ্ছে পর্তুগাল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : খরার কারণে পানি সঙ্কটে পড়েছে পর্তুগাল। দেশটির সরকার তাই ৪৩টি পৌরসভাকে সবচেয়ে বড় ভোক্তাদের জন্য অস্থায়ীভাবে পানির দাম বাড়ানোর সুপারিশ করেছে। এছাড়া সরকারি পার্ক, বাগান ও সড়ক পরিষ্কারের জন্য পানি সরবরাহ স্থগিত করেছে।

ন্যাশনাল মেটিওরোলজি ইনস্টিটিউট আইপিএমএ জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে তাপপ্রবাহের কারণে তীব্র খরার কবলে পড়েছে পর্তুগাল।

পরিবেশ মন্ত্রী ডুয়ার্তে কর্ডেইরো বুধবার জানিয়েছেন, পর্তুগালের মূল ভূখণ্ডের ৬১টি বাঁধের মধ্যে ১০টি সঙ্কটজনক অবস্থায় রয়েছে। এগুলোতে ধারণক্ষমতার ২০ শতাংশের কম পানি রয়েছে।

তিনি জানান, প্রায় শুকনো বাঁধগুলো দেশের উত্তর ও কেন্দ্রের ৪০টি পৌরসভায় এবং আলগারভের তিনটি পর্যটন নির্ভর এলাকায় পানি সরবরাহ করে। অবশ্য সারাদেশের জলাধারে দুই বছরের জন্য পর্যাপ্ত পানি রয়েছে। তবে সংকটজনক পরিস্থিতিতে থাকা ১০টি জলাধারে এক বছরের জন্য পর্যাপ্ত পানির মজুদ নেই।

পর্তুগালের মোট ২৭৮টি পৌরসভা রয়েছে। এই পৌর কর্তৃপক্ষই সারাদেশে পানি সরবরাহ করে।

কর্ডেইরো জানিয়েছেন, সরকার সুপারিশ করেছে যে, খরায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ ৪৩টি পৌরসভায় যেসব পরিবার ও প্রতিষ্ঠান প্রতি মাসে ১৫ কিউবিক মিটারের বেশি পানি ব্যবহার করে তাদের জন্য দাম বাড়ানো উচিত। দেশের গড় পরিবার প্রতি মাসে ১০ কিউবিক মিটার ব্যবহার করে।

তিনি বলেন, তাদের অবশ্যই ‘অস্থায়ীভাবে পানির অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করতে হবে, যেমন রাস্তা ধোয়া, সবুজ স্থানগুলোতে পানি দেওয়া এবং ফোয়ারা ও সুইমিং পুল। সরকার এই ব্যবস্থাগুলো দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে সহায়তা করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com