1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

ফ্রিজে ডিম রেখে প্রতিনিয়ত যে ভুল করছেন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

লাইফস্টাইল ডেস্ক : ব্যস্ত সময়ে ঝটপট নাস্তা হিসেবে কিংবা দ্রুত রান্নার আইটেম হিসেবে ডিমের ব্যবহার সবচেয়ে বেশি। তাছাড়া সকালের নাস্তায় প্রায় সবারই পছন্দের খাবার হলো ডিম।

আর এজন্য ফ্রিজে আর কিছু থাকুক বা না থাকুক ডিম থাকেই। বেশিরভাগ মানুষই ফ্রিজের নির্দিষ্ট জায়গায় ডিম রেখে থাকেন। কিন্তু ডিমের শেলফ-এ ডিম রাখাটা ভালো নয় বলে মতামত খাদ্য বিশেষজ্ঞদের।

ফ্রিজের ভেতরে দরজায় ডিম রাখার যে নির্দিষ্ট শেলফ রয়েছে, সেখানে ডিম সংরক্ষণ করলে ডিম তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের মাসলফুড ডটকমের খাদ্য বিশেষজ্ঞ ড্যারেন বিয়েল এবং এমএনসি নিউট্রিশনের স্বত্ত্বাধিকারী মারজোরি নোলান কোন।

তাদের মতে, ফ্রিজের দরজার শেলফে ডিম রাখা উচিত নয়। কারণ বারবার ফ্রিজের দরজা খোলা এবং বন্ধ করার ফলে দরজার শেলফে রাখা ডিমের তাপমাত্রা স্থির থাকে না। এর ফলে স্বাভাবিক সময়ের তুলনায় ডিম দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দরজার শেলফে ডিম না রেখে ফ্রিজের মূল শেলফে ডিম রাখা ভালো।

ফ্রিজের দরজায় ডিমের শেলফ থেকে তাড়াতাড়ি ডিম নেওয়া যায়, কিন্তু প্রকৃতপক্ষে এটি আদর্শ জায়গা নয়। ড্যারেন এবং মারজোরি উভয়েই বলেন, যেহেতু ফ্রিজের দরজা বারবার খোলা ও বন্ধ করা হয়, তাই তাপমাত্রার প্রচুর পরিবর্তন হয়। এটি ডিমের জন্য ভালো নয়। ফ্রিজের ভেতর পেছনের দিকে ডিম রাখলে তাপমাত্রার হ্রাস-বৃদ্ধি থেকে ডিমকে রক্ষা করা যায়, এতে ডিম দীর্ঘদিন সতেজ থাকে।

তথ্যসূত্র: হাফিংটোন পোস্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com