1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

বাসভাড়া পুনর্নির্ধারণে বিকেলে বৈঠক

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ আগস্ট, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : ডিজেলের দাম কমানোর প্রেক্ষিতে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত বৈঠক ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় বনানীতে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার (২৯ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকায় বিক্রি হবে। আর প্রতি লিটার কেরোসিন ১১৪ টাকা থেকে কমে বিক্রি হবে ১০৯ টাকায়, অকটেন ১৩৫ টাকা থেকে কমে ১৩০ টাকা এবং পেট্রল ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকায় বিক্রি হবে। এ দাম কার্যকর হচ্ছে রাত ১২টার পর থেকে।

এর আগে ৬ আগস্ট জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগরে প্রতি কিলোমিটারে বাস ও মিনিবাসে ভাড়া ৩৫ পয়সা বাড়ায় বিআরটিএ। আর দূরপাল্লায় বাসভাড়া বাড়ায় ৪০ পয়সা।

বাড়ানোর আগে ভাড়া ছিল মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে ২ টাকা ১৫ পয়সা, মিনিবাসে ২ টাকা ১০ পয়সা। দূরপাল্লার বাসে ভাড়া কিলোমিটারপ্রতি ১ টাকা ৮০ পয়সা ছিল। সর্বনিম্ন ভাড়া বাসে ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com