1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

মেট্রোরেলে কিলো প্রতি ৫ ও সর্বনিম্ন ২০ টাকা ভাড়া নির্ধারণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলের ভাড়া কিলোমিটার প্রতি ৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে মেট্রোরেল চালু হবে। তবে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চলার কথা থাকলেও আপাতত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় মেট্রোরেলের ডিপো এলাকায় ‘মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্র’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গত ২২ আগস্ট এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, শুরুতে ১০ মিনিট পরপর একটি করে ট্রেন চালানো হবে। যাত্রীরা মেট্রোরেলে চলাচলে অভ্যস্ত হয়ে উঠলে এবং যাত্রীদের সংখ্যা বাড়লে ট্রেন চলাচলের বিরতি কমিয়ে আনা হবে। তখন প্রতি সাড়ে তিন মিনিট পরপর একটি করে ট্রেন চলাচল করবে।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, বাংলাদেশে প্রথম মেট্রোরেল আগামী ডিসেম্বরে চালু হবে। প্রাথমিক অবস্থায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। প্রতি ট্রেনে ৬টি বগি করে মোট ১০টি ট্রেন ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। সকাল ৬টা থেকে দুই দিকে রাত ১২টা পর্যন্ত এসব ট্রেন চলাচল করবে।

মেট্রোরেল সূত্রে জানা গেছে, উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশের কাজ প্রায় শেষ। চলতি বছরের ডিসেম্বরে এই অংশে মেট্রোরেল চলাচল উদ্বোধন করা হবে। কমলাপুর পর্যন্ত বাকী অংশের কাজও দ্রুতগতিতে চলছে। প্রথমে মতিঝিল পর্যন্ত হওয়ার কথা থাকলেও পরবর্তী সময়ে তা মতিঝিল ছাড়িয়ে কমলাপুর পর্যন্ত বাড়ানোর কারণে প্রকল্পের কাজ বেড়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com