1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ব্রিজের গোড়ায় ‘মরণফাঁদ’, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ রোধে মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন দুপুরে রেলভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি বলেন, সন্ধ্যার পর থেকে যাত্রীবাহী সব ট্রেন চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।  তবে এ সময় মালবাহী ও তেলবাহী ট্রেন সীমিত পরিসরে চলাচল করবে।

রেলমন্ত্রী বলেন, অনেক ট্রেন পথে রয়েছে।  ট্রেনগুলো ঢাকায় এসে আবার তাদের নির্ধারিত ছাড়ার প্রান্তে চলে যাবে।  তবে সন্ধ্যার পর থেকে কোনো ট্রেন চলবে না।

ব্রিফিংয়ে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শাসসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com