1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

এমবাপ্পের জোড়া গোলে জুভেন্টাসকে হারালো পিএসজি

  • আপডেট টাইম :: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই মুখোমুখি দুই জায়ান্ট পিএসজি ও জুভেন্টাস। প্যারিসে পাত্তা পায়নি ইতালিয়ান ক্লাব। কিলিয়ান এমবাপ্পের জোড়া লক্ষ্যভেদে ২-১ গোলে জিতেছে পিএসজি।

স্বাগতিকরা দুরন্ত শুরু করে। পাঁচ মিনিটের মাথায় গোল পায় তারা। জুভেন্টাসের রক্ষণভাগের উপর দিয়ে নেইমার বল তুলে দেন এবং প্রথমবারের ভলিতেই মাত্তিয়া পেরিনকে পরাস্ত করে পিএসজিকে লিড এনে দেন এমবাপ্পে।

আরেকটি ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। পেনাল্টি এরিয়ায় আশরাফ হাকিমির সঙ্গে বল দেওয়া নেওয়া করে ২-০ করেন তিনি।

দ্বিতীয়ার্ধে এমবাপ্পেকে বল বানিয়ে দেন লিওনেল মেসি। কিন্তু প্রতিপক্ষের নজরের বাইরে থাকা নেইমারকে ক্রস না দিয়ে ফরাসি ফরোয়ার্ড নিজেই লক্ষ্যে শট নেন এবং বল গোলপোস্টের বাইরে দিয়ে যায়।

৩-০ হওয়ার বদলে স্কোর ২-১ হয়, যখন ফিলিপ কোস্টিকের ক্রস থেকে জিয়ানলুইজি দোনারুমার ভুলের সুযোগ নিয়ে জাল কাঁপান ওয়েস্টন ম্যাককেন্নি। অবশ্য ইতালিয়ান গোলরক্ষক কিছুক্ষণ পর দুসান ভ্লাহোভিচকে ঠেকিয়ে দলকে স্বস্তি এনে দেন।

এই জয়ে ‘এইচ’ গ্রুপে দ্বিতীয় স্থানে পিএসজি। আরেক ম্যাচে মাকাবি হাইফাকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে বেনফিকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com