1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ভিনিসিউসের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

  • আপডেট টাইম :: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

স্পোর্টস ডেস্ক : এল ক্লাসিকোতে ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে ৪-০ ব্যবধানের বড় হার। এরপর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এসি মিলানের বিপক্ষেও ঘরের মাঠে ৩-১ ব্যবধানের হার। টানা দুই বড় হারে তেঁতে থাকা রিয়াল আজ শনিবার (০৯ নভেম্বর) ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ওসাসুনাকে পেয়ে জ্বলে উঠলো। ভিনিসিউস জুনিয়রের হ্যাটট্রিকে ৪-০ ব্যবধানে জয় পেয়েছে।

এই জয়ে ১২ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে শীর্ষে। আর ২১ পয়েন্ট নিয়ে ওসাসুনা আছে পঞ্চম স্থানে।

এদিন ওসাসুনার বিপক্ষেও গোল পেতে ৩৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালকে। এ সময় জুদ বেলিংহ্যামের বাড়িয়ে দেওয়া বল পেয়ে গোল করেন ভিনি। ৪২ মিনিটে গোলের দেখা পান বেলিংহ্যামও। এ সময় রাউলের বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডান পায়ের শটে গোলরক্ষকের ওপর দিয়ে জালে জড়ান ইংলিশ মিডফিল্ডার। এটা ছিল চলতি মৌসুমে তার প্রথম গোল। তাদের দুজনের গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা।

এই হ্যাটট্রিক ওসাসুনার বিপক্ষে ১০ ম্যাচে তার মোট গোল হয়েছে ১১। যা লা লিগার কোনো দলের বিপক্ষে তার সর্বোচ্চ গোল। ২৪ নভেম্বর পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা লিগানেসের মুখোমুখি হবে রিয়াল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com