1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

রোনালদোর জোড়া গোল, কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশন্স লিগে নিজেদের পঞ্চম ম্যাচে বড় জয় পেয়েছে পর্তুগাল। শুক্রবার দিবাগত রাতে তারা ৫-১ ব্যবধানে হারিয়েছে পোল্যান্ডকে। এই জয়ে ৫ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে ‘এ১’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রবার্তো মার্টিনেজের শিষ্যরা। ২০১৯ সালের চ্যাম্পিয়নরা এ নিয়ে চতুর্থবারের মতো গ্রুপসেরা হয়ে শেষ আটে নাম লেখালো।

ঘরের মাঠে পোল্যান্ডের বিপক্ষের ম্যাচটির প্রথমার্ধ ছিল ম্যাড়ম্যাড়ে, বিরক্তিকর। কিন্তু দ্বিতীয়ার্ধ ছিল ব্লকবাস্টার। যেখানে মাত্র ২৮ মিনিটের ব্যবধানে ৬টি গোল হয়। শেষদিকে ৮ মিনিটে হয় চারটি গোল।

গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হওয়ার পর ম্যাচের ৫৯ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। এ সময় পাল্টা আক্রমণে ডি বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন নুনো মেন্ডেস। সেটিতে হেড নিয়ে জালে জড়ান রাফায়েল লিয়াও। ৭০ মিনিটে বক্সের মধ্যে হ্যান্ডবল করেন পোল্যান্ডের দিয়েগো দালোত। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ৭২ মিনিটে পেনাল্টি থেকে রোনালদো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

৮০ মিনিটে ব্রুনো ফার্নান্দেস বুলেট গতির শটে গোল করে ব্যবধান ৩-০ করেন। এ সময় ভিতিনহা তাকে বল বাড়িয়ে দেন। সেটা ডি বক্সের সামনে পেয়েই ডান পায়ে জোরালো শট নেন। উপরের বাম কোণা দিয়ে বল জালে প্রবেশ করে।


৮৮ মিনিটে পোল্যান্ডও গোল পায়। এ সময় জ্যাকুব কিউয়রের অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে বাম পায়ের শটে গোল করেন ডমিনিক মারজুক। তার গোলটি কেবল পরাজয়ের ব্যবধান কমায়। শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল।

এদিকে ৫ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে পোল্যান্ড আছে টেবিলের তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা স্কটল্যান্ডের বিপক্ষে সোমবার দিবাগত রাতে শেষ ম্যাচে লড়বে পোল্যান্ড। আর ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ক্রোয়েশিয়ার মাঠে একইদিন রাতে শেষ ম্যাচ খেলবে পর্তুগাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com