1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নেইমারের মাঠে ফেরার দিনে জিতলো আল হিলাল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান ভক্তরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন নেইমারের মাঠে ফেরার। তাদের সেই অপেক্ষা ফুরালো ৩৬৯ দিন পর। আল হিলালের জার্সি গায়ে মাঠে নামার মধ্যে দিয়ে ব্রাজিলিয়ানদের সুখবর দিলেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার ফেরার দিনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের মাঠে ৫-৪ গোলে জিতেছে আল হিলাল।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গেল বছর ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন নেইমার। নেইমারের ইনজুরি মানেই বড় একটা ধাক্কা। এই যাত্রায়ও সেটাই হলো। এসিএল চোটের কারণে তাকে যেতে অস্ত্রোপচারের টেবিলে। অস্ত্রোপচারের পর শুরু হয় তার পুনর্বাসন প্রক্রিয়া।

মাঠে নামার দিন আলো ছড়িয়েছেন নেইমার। নেমেই তৈরী করেছিলেন গোলের সুযোগ। আলেক্সান্ডার মিত্রোভিচের সঙ্গে পাস আদান প্রদান করে বক্স থেকে শট নেওয়ার সুযোগ তৈরি করেছিলেন। শট নিলেও আল আইন গোলকিপার খালিদ ঠেকিয়ে দেন।

নেইমারের ফেরার ম্যাচে আল হিলালের জয়ের নায়ক সালেম আল দাসারি। আল হিলারের হয়ে হ্যাটট্রিক করেন তিনি। প্রতিপক্ষের হয়ে হ্যাটট্রিকের স্বাদ পান সুফিয়ান রাহিমি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com