1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

পাকিস্তান-শ্রীলঙ্কা ফাইনাল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : সমীকরণ এমনই দাঁড়িয়েছিল, এশিয়া কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইয়ে পরিণত হয় পাকিস্তান আর আফগানিস্তানের ম্যাচটি। যে ম্যাচে আফগানিস্তান জিতলে হিসেব-নিকেশ জমে উঠতো পুরো টুর্নামেন্টের।

তখন সব দলের জন্যই উন্মুক্ত হয়ে যেতো লড়াই। সুযোগ থাকতো আফগানিস্তান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা-চার দলেরই। দুই ম্যাচ জিতেও বাদ পড়ার সম্ভাবনা থাকতো শ্রীলঙ্কার। আবার এক ম্যাচ জিতলেও ফাইনালে চলে যেতে পারতো ভারত, পাকিস্তান কিংবা আফগানিস্তান।

সেই সব হিসেব-নিকেশ শেষ হয়ে গেলো পাকিস্তানের নাটকীয় জয়ে। শারজা ক্রিকেট স্টেডিয়ামে বুধবার রাতে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

এতে আফগানিস্তানের সঙ্গে কপাল পুড়েছে ভারতেরও। টানা দুই ম্যাচ হারা ভারত এই ম্যাচে তাকিয়ে ছিল আফগানিস্তানের জয়ের দিকে। সেটা না হওয়ায় আফগানদের সঙ্গে বিদায় হয়ে গেছে রোহিত শর্মার দলের।

পাকিস্তান আর শ্রীলঙ্কাই এখন খেলবে এশিয়া কাপের ফাইনাল। ১১ সেপ্টেম্বর দুবাইয়ে শিরোপা নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে।

তাহলে সুপার ফোর পর্বের বাকি দুই ম্যাচের কী হবে? আসলে এখন ভারত-আফগানিস্তান আর পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার সুপার ফোরের দুটি ম্যাচের কোনো গুরুত্বই নেই।

যেহেতু দুই দলের বিদায় নিশ্চিত হয়ে গেছে। নির্ধারিত হয়ে গেছে দুই ফাইনালিস্টও। তাই সুপার ফোর পর্বের পরের দুটি ম্যাচ এখন কেবল আনুষ্ঠানিকতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com