1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শেখ হাসিনার ফেরার দিনে দিল্লীর উপহার সীমান্তে বাংলাদেশির লাশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : আজ ৮ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন এক বিবৃতিতে বলেন, “দিল্লীর সফর শেষে দেশে ফেরার দিনে শেখ হাসিনা উপহার পেল বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ আর আহত রক্তাক্ত দেহ। দিনাজপুরের দাইনুর সীমান্তে স্কুল পড়ুয়া তরুণকে হত্যা করে লাশ নিয়ে যায় বিএসএফ।

পরিবার দাবী করছে, বাংলাদেশের অভ্যন্তরে তাদের স্কুল পড়ুয়া সন্তানকে ভারতীয়রা গুলি করে। এরই মধ্যে অনুগত প্রশাসন নিহত ও গুলিবিদ্ধদের চোরাকারবারী তকমা দিতে তৎপর হয়ে উঠেছে। আমরা এই খুন, হত্যা, আহত করার তীব্র নিন্দা জানাই। এ সফরে সীমান্ত হত্যা ও সার্বভৌমত্বের লংঘন নিয়ে কোন ফলপ্রসু আলোচনা হয়নি বলেই এহেন ন্যাক্কারজনক সীমান্তে গুলি করে নিহত ও আহত করার ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এ ঘটনা প্রমাণ করে সফরে সময় ও অর্থের অপচয় ছাড়া কিছুই অর্জিত হয়নি।”

তিনি বলেন, “ক্ষমতাসীন ও ক্ষমতা প্রত্যাশীদের দিল্লীর প্রতি মোহ আর আসক্তি বার বার সীমান্তে হত্যা, সার্বভৌমত্বের লংঘনের ঘটনা ঘটলেও দেশের মানুষ অসহায় নিরুপায় হয়ে আহাজারি করছে। এ মাসের ০৬ তারিখ দিল্লীতে হাসিনা—মোদী সংবাদ সম্মেলনে দুই দেশের সম্পর্কের অন্তরায় হলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনায় মোকাবেলার হুমকি দেয়। পানি আগ্রাসন, সীমান্ত আগ্রাসন, আধিপত্য বিস্তারে দিল্লীর অপতৎপরতা আর মুসলিম বিদ্বেষের প্রতিবাদকে ‘বন্ধুত্বে ফাটল’ আখ্যা দিয়ে গুম, খুন, হামলা, মামলার নারকীয় তান্ডব চালিয়ে যাওয়ার হুমকি দিলো মোদী। দিল্লী বাংলাদেশে ভোট ডাকাত-ফ্যাসিবাদীদের টিকিয়ে রাখতে ভাতৃঘাতি সংঘাত শুরু করতে মরিয়া।  তাই সকল পক্ষকে সতর্ক হবার আহবান জানাচ্ছি।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com