1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

দিনাজপুর সীমান্তে হত্যা প্রমাণ করে দিল্লী সফর ব্যর্থ : সাইফুদ্দিন আহমেদ মনি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : আজ ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডেমোক্রেটিক লীগ (ডি.এল)’র সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি বলেন, আজ দিনাজপুর সীমান্তে হত্যা প্রমাণ করে শেখ হাসিনার দিল্লী সফর ব্যর্থ। দিল্লীর গোলামির জিঞ্জির গলায় পরে কখনো স্বাধীন বাংলার নেতৃত্ব দিতে পারেনা। সীমান্তে স্কুল পড়ুয়া যুবক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, সীমান্ত হত্যা রুখতে দিল্লীর সেবাদাস সরকারের পতন ঘটিয়ে স্বাধীন সার্বভৌম জাতি প্রতিষ্ঠার শপথে ঐক্যবদ্ধ আন্দোলনে ২০ দলীয় জোট, ইসলামী দল সমূহকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানাচ্ছি।

সাইফুদ্দিন আহমেদ মনি বলেন, দেশে গণতন্ত্র আজ নিবার্সিত। নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। আওয়ামী লীগ সরকার ও তার নির্বাচন কমিশনের উপরে জনগণের কোন আস্থা নেই। সরকারের আজ্ঞাবহ কমিশন প্রহসনের সংলাপের মাধ্যমে আরেকটি পাতানো নির্বাচনের মাধ্যমে সরকারকে আবারো ক্ষমতায় রাখার ষড়যন্ত্র চালাচ্ছে। রাজপথে আন্দোলনের মাধ্যমে এই ষড়যন্ত্র প্রতিহত করে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। তাই মোদী-হাসিনার এই পাতানো নির্বাচনের ফাঁদে পা না দিয়ে রাজপথেই এ রাজনৈতিক দুর্বৃত্তদের হঠাতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com