1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

নতুন লোগো প্রকাশ করল বাংলাদেশ পুলিশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
বাংলার কাগজ ডেস্ক : দীর্ঘদিনের প্রচলিত বাংলাদেশ পুলিশের লোগোতে কিছুটা ‘সংস্কার’ করা হয়েছে। এতে জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে যুক্ত হয়েছে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার ওপরে সুস্পষ্টভাবে লেখা রয়েছে— ‘পুলিশ’ শব্দটি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগম স্বাক্ষরিত একটি অফিশিয়াল চিঠিতে নতুন এই লোগো সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন জারি হওয়ার সঙ্গে সঙ্গেই সারা দেশের পুলিশ ইউনিটগুলোতে নতুন লোগোর ব্যবহার বাধ্যতামূলক হবে। সেই লক্ষ্যেই ইতিমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইউনিফর্ম, অফিশিয়াল পতাকা, বিভিন্ন দপ্তরের সাইনবোর্ড এবং আনুষঙ্গিক যন্ত্রপাতিসহ সংশ্লিষ্ট সব জায়গায় নতুন লোগো ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুব শিগগিরই একযোগে সারা দেশে পুলিশের সব ইউনিটে নতুন লোগোর ব্যবহার শুরু হবে।
উল্লেখ্য, নতুন লোগোতে জাতীয় উপাদানগুলোর উপস্থিতি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং আত্মপরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। পরিবর্তিত এই লোগো আধুনিক ও গঠনমূলক ভাবনার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে, যা পুলিশ বাহিনীর পরিচয়কে আরো সমৃদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com