1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

শরণখোলা ডায়রিয়া রোগীর ভিড়, হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম চিকিৎসকরা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স ডায়রিয়া আক্রান্ত রোগীতে উপচে পড়েছে। হাসপাতালের ওয়ার্ডে জায়গা না থাকায় অনেক রোগীকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। রোগীদের মধ্যে নারী রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।

রবিবার (৬ এপ্রিল) সকালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখা যায়, দুটি ওয়ার্ড বাদে বাকি সব ওয়ার্ড ডায়রিয়া রোগীতে ভর্তি। হাসপাতালের মেঝে পর্যন্ত রোগীতে ভরে গেছে।

রোগীর স্বজনরা জানান, বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে তারা রোগীদের ভর্তি করেছেন, কিন্তু শয্যা সংকটে মেঝেতেই চিকিৎসা চলছে।

সিনিয়র স্টাফ নার্স জোহরা বেগম জানান, রোগীর চাপ এত বেশি যে শয্যা দেওয়া সম্ভব নয়। চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক ও নার্সরা হিমশিম খাচ্ছেন।

আবাসিক মেডিকেল অফিসার ডা. আশফাক হোসেন জানান, আবহাওয়া পরিবর্তন ও গরমের কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা কয়েকগুণ বেড়েছে। প্রতিদিন গড়ে ৪০-৫০ জন রোগী ভর্তি হচ্ছেন। তবে পর্যাপ্ত স্যালাইন থাকায় সঠিক চিকিৎসা দিয়ে প্রতিদিন ২০-৩০ জন রোগীকে সুস্থ করে বাড়ি পাঠানো হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com