1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

পুলিশকে পিটিয়ে ছাত্রলীগ নেতাসহ দুই আসামি ছিনতাই

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

মাদারীপুর : ইয়াবাসহ আটকের পর পুলিশকে পিটিয়ে এক ছাত্রলীগ নেতাসহ দুজনকে ছিনিয়ে নিয়ে গেছে দৃর্বৃত্তরা। এসময় ওই দুই আসামি হাতকড়া পরা অবস্থায় ছিল। হামলায় আহত হয়েছেন ৪ পুলিশ সদস্য।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কালকিনি পৌরসভার মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে কালকিনির বড়ব্রিজ এলাকা থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হন কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডের ঠ্যাঙ্গামারা গ্রামের সিরাজ খানের ছেলে রাশেদুল খান (৩৫) ও একই এলাকার মোস্তফা সরদারের ছেলে আল আমিন সরদার (৩০)।

এরমধ্যে আল আমিন কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি ও রাশেদুল খান কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন খানের বড়ভাই। এই দুই যুবকের বিরুদ্ধে মাদক ও বিস্ফোরক দ্রব্য আইনসহ ৬টি মামলা রয়েছে বলে জানা গেছে।

আহত পুলিশ সদস্যরা হলেন, কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার, অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা, কাজী কাজী স্বপন ও আতিকুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, সন্ধ্যায় কালকিনি থানার এসআই আবুল বাশারের নেতৃত্বে ওই দুই জনকে পাঁচ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের নিয়ে বড়ব্রিজ থেকে মাছবাজারের কাছাকাছি পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় একদল লোক। এসময় পুলিশ সদস্যদের পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা। পরে হাতকড়া পরা অবস্থায় আটক দুই যুবককে ছিনিয়ে নেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com