1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ডাকসুতে হামলা : মামলার তদন্ত ডিবিতে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ অন্যদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলাটি গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তর করা হয়েছে।

ডিবি পুলিশ তদন্তপূবর্ক  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। মামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুনসহ ৪৩ জনকে আসামি করা হয়।

বুধবার রাতে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তারা রিমান্ডেও আছেন। এ কারণে বুধবার বিকেলে মামলাটি ডিবিতে স্থান্তাতর করা হয়েছে। একই সঙ্গে সেদিনের ঘটনার সিসি ফুটেজও সংগ্রহের চেষ্টা চলছে।

গত রোববার ভিপি নুরুল হককে তার কক্ষে ঢুকে লাইট বন্ধ করে বাঁশ ও রড দিয়ে পেটান মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এই মঞ্চের অনেকেই ছাত্রলীগের নেতাকর্মী। এ সময় নুরুলের সঙ্গে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩২ জনকে বেধড়ক মারধর করা হয়। পরে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com