1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

যাত্রা শুরু করছে ‘বিটিভি নিউজ’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : নতুন প্রত্যয়ে সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে যাত্রা শুরু করবে ‘বিটিভি নিউজ’। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে এ চ্যানেলটির সম্প্রচার শুরু হবে। বিকেলে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।

বিটিভি নিউজের লোগোসহ প্রকাশিত ওই পোস্টে জানানো হয়, নতুন প্রত্যয়ে সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে আজ সন্ধ্যা ৭টা থেকে যাত্রা শুরু করবে ‘বিটিভি নিউজ’।

উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশন দেশের প্রথম টেলিভিশন চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর। পরে ১৯৬৭ সালে এটি পাকিস্তান টেলিভিশন করপোরেশনের অধীনে আসে এবং ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশ টেলিভিশন হিসেবে প্রতিষ্ঠিত হয়।

বর্তমানে বিটিভি সংবাদসহ নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে আসছে। তবে বিটিভি নিউজ শুধু সংবাদ প্রচারের জন্য বিশেষায়িত চ্যানেল হিসেবে কাজ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com