1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

গোল করেই যাচ্ছেন হাল্যান্ড, শীর্ষে ম্যানসিটি

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : আধিপত্য বিস্তার করে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে জিতলো ম্যানচেস্টার সিটি। আবারও গোল করলেন আর্লিং হাল্যান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে ১৪ বার জালে বল জড়ালেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।

হাল্যান্ডের সঙ্গে গোল পেয়েছেন জ্যাক গ্রিলিশ ও ফিল ফডেন। ১০ জনের উলভারহাম্পটন ওয়ান্ডারার্সকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে ম্যানসিটি। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট পেয়ে তারা পেছনে ফেলেছে আর্সেনালকে। গানাররা আবারও শীর্ষে ওঠার লক্ষ্য নিয়ে রোববার ব্রেন্টফোর্ডের মাঠে নামবে। এক ম্যাচ কম খেলে আর্সেনালের পয়েন্ট ১৫।

মলিনক্সে মাত্র ৫৫ সেকেন্ড পার হতেই গ্রিলিশ এই মৌসুমের প্রথম গোল করেন। কেভিন ডি ব্রুইনার ক্রস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। দুর্দান্ত নিচু স্ট্রাইকে ২৫ গজ দূর থেকে ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাল্যান্ড। লিগের ৭ ম্যাচে ১১তম গোল করেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড।

গ্রিলিশকে ভয়ঙ্কর ট্যাকল করে ৩৩ মিনিটে লাল কার্ড দেখে উলভসের অবস্থা আরও কঠিন করে তোলেন ডিফেন্ডার নাথান কলিন্স। বাকি সময় একজন কম নিয়ে খেলতে হয়েছে স্বাগতিকদের। সেই সুযোগে অবশ্য ব্যবধান আর খুব বেশি বাড়াতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। তৃতীয় গোল আসে ৬৯ মিনিটে, ফডেনকে দিয়ে গোল করান ডি ব্রুইনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com