1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

সাফ ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : নেপাল, স্বাগতিক হওয়ার সুবাদে ফাইনালে একধাপ এগিয়ে থাকবে। দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ থাকবে তাদের দর্শক। নেপালের ১১ জনের সঙ্গে এই ‘দ্বাদশ খেলোয়াড়ের’ সঙ্গেও লড়তে হবে বাংলাদেশকে। এই চাপ কিন্তু আত্মবিশ্বাসে কোনও ফাটল ধরাচ্ছে না। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা দাপট দেখিয়ে উঠেছে।

ফাইনালে ওঠার পথে চার ম্যাচে ২০ গোল করেছে বাংলাদেশ। অন্যদিকে এক ম্যাচ কম খেলে নেপাল করেছে ১০ গোল। আক্রমণের ধার কার কতটা বেশি, তা এই পরিসংখ্যান বলে দিচ্ছে। বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন একাই করেছেন ৮ গোল। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৪ গোল সিরাত জাহান স্বপ্ন। ভুটানের বিপক্ষে প্রথমার্ধের ইনজুরিতে মাঠ ছাড়া এই ফরোয়ার্ড দুশ্চিন্তায় ফেলেছিলেন। কিন্তু ফাইনালের আগের দিন অনুশীলন করেছেন এই ফরোয়ার্ড। ফিট থাকলে তাকে খেলাবেন। এছাড়া সব খেলোয়াড়ই ফিট এবং খেলাতে কোনও সমস্যা নেই।

অন্যদিকে নেপাল স্ট্রাইকার সাবিত্রা ভান্ডারি ডেঙ্গুর কারণে শেষ দুই ম্যাচ খেলেননি। মাঞ্জালি কুমারি ইয়ঞ্জানও একই কারণে ছিলেন না। তারা সুস্থই বলা চলে। বিশেষ করে সাবিত্রাকে প্রথম একাদশে দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: রুপনা চাকমা (গোলকিপার), শিউলি আজিম, শামসুন্নাহার, এম আখি খাতুন, মাসুরা পারভিন, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, সাবিনা খাতুন (অধিনায়ক), শ্রীমতি কৃষ্ণারানি সরকার, জাহান স্বপ্ন/রিতু চাকমা, সানজিদা আখতার।

নেপালের সম্ভাব্য একাদশ: আঞ্জিলা টুম্বাপো সুব্বা (অধিনায়ক ও গোলকিপার), পুনম জারঘা মাগার, গীতা রানা, হিরা কুমারি ভুজেল, অমৃতা জায়শি, দিপা শাহী, আমিষা কার্কি/আনিতা কেসি, আনিতা বাসনেত, সারু লিম্বু, প্রীতি রাই, সাবিত্রা ভান্ডারি/রাশমি কুমারি ঘিসিং।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com