1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

সাবিনাদের জন্য বিসিবির ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

  • আপডেট টাইম :: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী ফুটবলারদের সাফল্যে আনন্দের জোয়ারে ভাসছে গোটা দেশ। তাদের এই সফলতা ছুঁয়ে গেছে ক্রিকেট অঙ্গনকেও। সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররা তাদের শুভেচ্ছা জানান। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিলো।

বুধবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নারী জাতীয় ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেবে তারা। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন মেয়ে ফুটবলারদের সাফল্যের প্রশংসা করে বলেন, ‘অবিশ্বাস্য পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনে মেয়েদের ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের প্রচেষ্টার জন্য আমাদের সমাদর ও সমর্থনের নিদর্শন হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’

তিনি আরও বলেন, ‘আমার কোনও সন্দেহ নেই যে সাফ বিজয় দেশের সব ক্রীড়াবিদ ও নারীদের দারুণভাবে অনুপ্রাণিত করবে এবং বিভিন্ন অঙ্গনে আন্তর্জাতিক সাফল্য অর্জনে উজ্জীবিত করবে ক্রীড়া দলগুলোকে।’

গত সোমবার কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বুধবার তারা দেশে ফিরলে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com