1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বাবর-রিজওয়ান ‍গুঁড়িয়ে দিলেন ইংল্যান্ডকে

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : ‘দল আমাকে সবসময় সমর্থন দেয় এবং আমার পাশে থাকে।’- খারাপ সময় কাটিয়ে ফেরা বাবর আজম বললেন ম্যাচ শেষে।  সম্প্রতি বাজে ফর্মে থাকায় সমালোচিত পাকিস্তানের অধিনায়ক মনোবল হারাননি সতীর্থরা পাশে ছিলেন বলে। বৃহস্পতিবার করাচি জাতীয় স্টেডিয়ামে ম্যাচসেরা পারফরম্যান্স করে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিলেন তিনি।

৫ উইকেটে ১৯৯ রান করেও পাত্তা পায়নি ইংল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০ উইকেটে জিতে সাত ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান। ১৯.৩ ওভারে ২০৩ রান করেছে তারা, যা টি-টোয়েন্টিতে পাকিস্তানের রেকর্ড উদ্বোধনী জুটি। গত বিশ্বকাপের পর এ নিয়ে দ্বিতীয়বার ২০ ওভারের ক্রিকেটে ১০ উইকেটে জিতলো পাকিস্তান।

বাবর তার ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি পেয়েছেন। আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান ২০৩ রানের জুটি গড়ার পথে ৮৮ রানে অপরাজিত ছিলেন, ৫১ বলের ইনিংসে ছিল ৫ চার ও ৪ ছয়। বাবর ৬৬ বলে ১১ চার ও ৫  ছয়ে ১১০ রানে ম্যাচ শেষ করে আসেন শেষ ওভারের তৃতীয় বলে চার মেরে। ৬২ বলে শতকে পৌঁছান অধিনায়ক।

আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ড পাওয়ার প্লের শেষ ওভারে শাহনওয়াজ দাহানির কাছে পর পর উইকেট হারান অ্যালেক্স হেলস (২৬) ও ডেভিড মালান (০)। ৪২ রানে ২ উইকেট হারানো ইংল্যান্ডকে ম্যাচে ফেরান ফিলিপ সল্ট ও বেন ডাকেট। ৫৩ রানের জুটি গড়ে সল্ট (৩০) হারিস রউফের শিকার হন। পরের ওভারে তাকে অনুসরণ করে প্যাভিলিয়নে ফেরেন ডাকেট। ৪৩ রান করেন তিনি ২২ বলে ৭ চার মেরে।

হ্যারি ব্রুক ও অধিনায়ক মঈন আলী ঝড় তুলে ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন। ব্রুক ১৯ বলে ১ চার ও ৩ ছয়ে ৩১ রান করে রউফের দ্বিতীয় শিকার। ৩২ রানে দাহানির ওভারে খুশদিল শাহর হাতে জীবন পাওয়া মঈন শেষ ২ বলে টানা ছক্কা মেরে ষষ্ঠ ফিফটি করেন। ২৩ বলে চারটি করে চার ও ছয়ে ৫৫ রানে অপরাজিত ছিলেন তিনি। স্যাম কারান খেলেন ৮ বলে ১০ রানের অপরাজিত ইনিংস।

দাহানি ও রউফ পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com