
পঞ্চগড়: পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবিতে ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়ার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অর্ধশতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ প্রশাসনের আশঙ্কা।
স্থানীয়রা জানান, হিন্দু ধর্মাবলম্বীরা মহালয়া পূজা উপলক্ষে নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। নৌকাটি আওলিয়ার ঘাট এলাকার মাঝ নদীতে গিয়ে ডুবে যায়।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অর্ধশতাধিক। মৃতের সংখ্যা বাড়তে পারে।