1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

পঞ্চগড়ে করতোয়ায় নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে অর্ধশত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার দ্বিতীয় দিনে আরও ২৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে।

ভয়াবহ এ দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজদের অপেক্ষায় ঘটনার পর থেকেই করতোয়ার পাড়ে অবস্থান করছেন স্বজনরা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় বলেন, ‘নৌকাডুবির ঘটনায় রোববার ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিত করা হয়।’

তিনি আরও বলেন, ‘সোমবার সকালে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজে নামে ডুবুরি দল। সন্ধ্যা পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।’

এর আগে, রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে করতোয়া নদীর আওলিয়া ঘাট এলাকায় প্রায় দেড় শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি। এসময় কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com