1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

ট্রফি ভাঙ্গার ঘটনায় আলোচিত সেই ইউএনও’র বদলি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

বান্দরবান : বান্দরবানের আলীকদম উপজেলায় ফুটবল খেলার ট্রফি ভাঙার ঘটনায় আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুবা ইসলামকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির আদেশ জারি করা হয়। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মাঠ প্রশাসন শাখার প্রজ্ঞাপনে ওই ইউএনও’র বদলির আদেশটি প্রকাশ করা হয়।

এর আগে ট্রফি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, বিভিন্ন নিউজ পোর্টালে সংবাদ প্রচার ও তাঁর বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান এর নেতৃত্বে সমাবেশ ও বিক্ষোভ করা হয়।

প্রজ্ঞাপনে অনুযায়ী, উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মেহেরুবা ইসলামকে ঢাকা বিভাগে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত কর্মকর্তা পদায়নকৃত অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার নিমিত্তে ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ধারা-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের রেপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে জুনিয়র একাদশ বনাম রেপারপাড়া বাজার একাদশ ফুটবল টিমের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম। খেলার সমাপনী বক্তব্যের শেষ পর্যায়ে হঠাৎ উপস্থিত জনতার সম্মুখে পরপর পুরস্কারের ট্রফি দুটি ভেঙে ফেলেন তিনি। ট্রফি ভাঙার ভিডিও রাতেই বিভিন্ন গ্রুপের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে থাকে। এতে বেশ আলোচনায় সৃষ্টি হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান এর নেতৃত্বের গত রোববার বিকেলে আলীকদম উপজেলায় এবং সোমবার বিকেলে বান্দরবান শহরে (ইউএনও) মেহেরুবা ইসলামকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয় সচেতন নাগরিক ব্যানারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com