1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

পঞ্চগড়ে করতোয়ার আউলিয়া ঘাটে আগামী বছরেই সেতু নির্মাণ করা হবে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়া ঘাটে সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে নৌকাডুবির ঘটনায় মৃত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘আউলিয়া ঘাটে আগামী বছরেই সেতু নির্মাণকাজ শুরু হবে। এরই মধ্যে বিষয়টির সক্ষমতা যাচাই করে একনেকে বিল পাস হয়েছে। সারাদেশে এই প্রকল্পের আওতায় ২৮টি সেতু নির্মাণ করা হবে।’

বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মানুষের বিপদের সময় বিরোধিতার রাজনীতি করবেন না। বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ান।’

নুরুল ইসলাম সুজন বলেন, ‘করতোয়া নদীতে মর্মান্তিক দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে মানুষের জন্য এগিয়ে এসেছে সরকার। উদ্ধার কাজ ত্বরান্বিতসহ সব ধরনের মানবিক সহায়তায় প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করা হয়েছে। দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে নগদ অর্থসহ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।’

মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে নিহত ৬৯ পরিবারের সদস্যদের নগদ ৫০ হাজার টাকা এবং ১০ কেজি করে চাল, ডাল, চিনি, লবণ, তেলসহ খাদ্য পণ্যের দুটি করে প্যাকেট দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (২৫ সেপ্টেম্বর) আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com